টি-টোয়েন্টি সিরিজ : চট্টগ্রামে স্টেডিয়ামজুড়ে নিরাপত্তা মহড়া

অনলাইন ডেস্ক

সারাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামজুড়ে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা

2026-06-15T19:46:10+00:00
2026-06-15T19:46:10+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
টি-টোয়েন্টি সিরিজ : চট্টগ্রামে স্টেডিয়ামজুড়ে নিরাপত্তা মহড়া
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম 
ছবি ভোরের ডাক
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামজুড়ে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এ মহড়ায় স্টেডিয়ামের ভেতর ও আশপাশের এলাকায় আধুনিক নিরাপত্তা সক্ষমতার নানা দিক তুলে ধরে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে সোয়াত টিমের পাশাপাশি অংশ নেয় বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন (কে-৯) ইউনিট।

আগামী ১৭ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সিএমপি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, বড় আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি যাচাই এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করতেই এ মহড়া পরিচালনা করা হয়েছে।

ম্যাচ চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক এবং ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: