খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বিকেল ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়েরমহল মুন্সিপাড়া এলাকার সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া হারুন সেপাইয়ের ছেলে বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী একই এলাকার টুটুল সরদারের ছেলে রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল রায়েরমহল মুন্সিপাড়া এলাকার ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বিল্লাল সিপাইয়ের শয়ন কক্ষের কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার বিল্লাল সিপাইয়ের বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।