নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেটজাত করার অপরাধে সুরুচি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে

2026-06-15T16:44:30+00:00
2026-06-15T16:44:30+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন ভোক্তা অধিদপ্তরের জরিমানা
ফেনী সংবাদদাতা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম 
ছবি ভোরের ডাক
ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেটজাত করার অপরাধে সুরুচি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) দুপুরে ফেনী শহরের মহিপাল চৌধুরী বাড়ি সড়কে অবস্থিত সুরুচি বেকারিতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অভিযানকালে বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং প্যাকেটজাত করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: