জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির পুশব্যাক

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার

2026-06-14T19:56:18+00:00
2026-06-14T19:56:18+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির পুশব্যাক
জয়পুরহাট প্রতিনিধি
রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম 
ছবি ভোরের ডাক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আবার ভারতে পুশব্যাক করে।

রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় প্রায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা হয়। এ সময় সীমান্তের এক পাশে অবস্থান নেয় স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা, অন্য পাশে অবস্থান নেয় বিএসএফ।

স্থানীয়দের দাবি, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করার সময় ওই বৃদ্ধ তাদের কাছে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরে বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের দিকে ফেরত পাঠান। তবে পরে বিএসএফ তাকে আবারও শূন্যরেখায় এনে বসিয়ে রাখে বলে জানা গেছে, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

হাটখোলা বিওপি’র বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ভারতীয় নাগরিক বৃদ্ধকে বিজিবি পক্ষ থেকে ভারতে পুশব্যাক করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: