লাখাইয়ে বিষধর সাপের আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিষধর সাপের আতঙ্ক ব্যাপক আকার ধারণ করেছে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে

2026-06-14T15:57:51+00:00
2026-06-14T15:57:51+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
লাখাইয়ে বিষধর সাপের আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিষধর সাপের আতঙ্ক ব্যাপক আকার ধারণ করেছে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সাপের কামড়ে একাধিক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

গত কয়েকদিন আগে রাব্বি মিয়া (৩০) নামে এক তরুণ সাপের কামড়ে প্রাণ হারান। এর কিছুদিন পর গত শুক্রবার রাতে বিষধর সাপের ছোবলে রেজিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটে। মাত্র ১৫ দিনের ব্যবধানে দুইটি মৃত্যুর ঘটনায় এলাকায় ভয় ও উদ্বেগ আরও বেড়ে গেছে।

এদিকে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের একমাত্র জীবনরক্ষাকারী প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ এর অভাব। প্রয়োজনীয় ওষুধ না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বর্ষাকালে চারপাশ পানিতে তলিয়ে যাওয়ায় সাপের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যায়। ফলে সাপ শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতবাড়ি, লাকড়ির ঘর এবং উঁচু স্থানে চলে আসে—যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

হাওড়বেষ্টিত লাখাই উপজেলায় জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে, যাতে সঠিক পদক্ষেপে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে অ্যান্টিভেনম ছিল এবং আমরা নিয়মিত সেবা দিয়ে আসছিলাম। গত প্রায় ৩ মাস ধরে স্টক শেষ রয়েছে। বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে দ্রুত জানানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: