মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তাদের মেধা ও উদ্ভাবনী

2026-06-13T20:58:12+00:00
2026-06-13T20:58:12+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকার এ লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনবান্ধব কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আইইবি ভবন-এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে আয়োজিত ‘আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা মেধা, প্রজ্ঞা, শ্রম ও পেশাগত দক্ষতায় সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছেন। তবে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ীভাবে চলে যাচ্ছেন, যা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশের ভেতর থেকেই প্রকৌশলীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। এজন্য উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে।

তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়-সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

এছাড়া তিনি প্রকৌশলীদের প্রকল্প ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান। আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের অবদান প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ড. মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ইসরাত জাহান (জেসমিন)।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: