জুলাই থেকে ৪০ লাখের বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে কৃষকদের

2026-06-13T19:26:04+00:00
2026-06-13T19:26:04+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
জুলাই থেকে ৪০ লাখের বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ব্যাপক পরিসরে কৃষক কার্ড বিতরণও শুরু করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৩ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন আরও বাড়াতে হলে কৃষি খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। তিনি জানান, কৃষক ও কৃষির উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব নীতিতে কাজ করছে। তার মতে, কৃষি খাতের উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদের জীবনমান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কৃষকদের সুরক্ষার লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।

একই অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের যৌক্তিক দাবিগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। তবে এ জন্য কৃষিবিদদের সরকারের সঙ্গে সমন্বয় ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: