মন্ত্রীর গাড়িও রেহাই পেল না, উল্টোপথে মামলা!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই

2026-09-03T15:49:31+00:00
2026-09-03T15:49:31+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মন্ত্রীর গাড়িও রেহাই পেল না, উল্টোপথে মামলা!
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই ঘটনায় দুটি মামলা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ জানায়, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ট্রাফিক পুলিশ জানায়, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

দুটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রধানমন্ত্রীর গাড়িবহরও ছিল কাছেই

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে চলাচল করছেন। যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। এমন পরিস্থিতিতে মন্ত্রী বা অন্য কোনো শীর্ষ কর্মকর্তার গাড়ি উল্টোপথে চলার ঘটনা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সংশ্লিষ্ট এক ট্রাফিক কর্মকর্তা দাবি করেন, দেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে।

তাঁর ভাষ্য, অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির এবারই প্রথম।

এদিকে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার খবরটি বৃহস্পতিবার সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনা নিয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য জানার চেষ্টা চলছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: