মির্জা ফখরুলকে ঘিরে আমিরাতের বড় বার্তা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

2026-09-03T15:45:35+00:00
2026-09-03T15:45:35+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মির্জা ফখরুলকে ঘিরে আমিরাতের বড় বার্তা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশাও ব্যক্ত করেছে আমিরাত।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: