অপেক্ষার অবসান, রবিবারই আসছে নবম পে স্কেলের গেজেট

জাতীয়

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে নতুন বেতনকাঠামোর খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া

2026-09-03T16:31:31+00:00
2026-09-03T16:31:31+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অপেক্ষার অবসান, রবিবারই আসছে নবম পে স্কেলের গেজেট
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে নতুন বেতনকাঠামোর খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ করে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গতকাল বুধবার পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে মুদ্রণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজি প্রেস থেকে খসড়া অর্থ মন্ত্রণালয়ে আসার পর তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা সময় লাগছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আগামী রোববারই (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হবে।

গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেলের নতুন বেতনকাঠামো অনুমোদন করা হয়। এরপর থেকেই গেজেট প্রকাশের প্রস্তুতি শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, তা সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামো বা এমটিবিএফে আগেই বিবেচনায় রাখা হয়েছিল।

তিনি বলেন, সরকার শুধু এক বছরের বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আগামী কয়েক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের বিষয়টিও আগাম হিসাবের মধ্যে রাখা হয়। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই পরিকল্পনার অংশ ছিল।

ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যয় সরকারের জন্য আকস্মিক কোনো আর্থিক চাপ তৈরি করবে না বলেও জানিয়েছেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: