নেপালে হাজারো প্রাণহানি, দুর্গতদের জন্য ১০ লাখ ডলার দিচ্ছে বাংলাদেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

2026-09-02T20:53:54+00:00
2026-09-02T20:53:54+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নেপালে হাজারো প্রাণহানি, দুর্গতদের জন্য ১০ লাখ ডলার দিচ্ছে বাংলাদেশ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে অনুদানের অর্থ ছাড়ের জন্য এখনো অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়ার পর নেপালের দুর্গত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ অর্থ ব্যবহারের জন্য দেওয়া হবে।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

দুর্যোগের প্রভাব নেপালের পাশাপাশি চীনের কিছু এলাকাতেও পড়েছে। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে নেপালের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর অনুদানের অর্থ নেপালের জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: