দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে: ফখরুল

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৩ জুন)

2026-06-13T19:13:05+00:00
2026-06-13T19:13:05+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে: ফখরুল
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:১৩ পিএম 
সংগৃহীত ছবি
দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের উন্নয়নে কোনো কাজ করা হয়নি। বেগম খালেদা জিয়ার সরকার কৃষি কর্মকর্তাদের সম্মান দিয়েছিলো। তারেক রহমানের সরকারও কৃষি কর্মকর্তাদের সব ধরনের সুবিধা নিশ্চিত করবে।
 
তিনি আরও বলেন, তারেক রহমান বেশকিছু মৌলিক বিষয়ে হাত দিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। সবচেয়ে ইতিবাচক সেক্টর হলো কৃষিখাত, কিন্তু অনেক ক্ষেত্রে কৃষি এখন আর লাভজনক পেশা নয়। তাই এই খাতে প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে সরকার।

একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং একই সময় থেকে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজও শুরু হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: