অর্থনীতিতে রাজনৈতিক নিয়োগ থাকবে না: অর্থমন্ত্রী আমির খসরু

অনলাইন ডেস্ক

জাতীয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। তার মতে, সব প্রতিষ্ঠানে

2026-06-13T18:07:25+00:00
2026-06-13T18:07:25+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
অর্থনীতিতে রাজনৈতিক নিয়োগ থাকবে না: অর্থমন্ত্রী আমির খসরু
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। তার মতে, সব প্রতিষ্ঠানে পেশাদার ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে এবং নতুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়েছে, যেখানে রাজনৈতিক বিবেচনায় নয় বরং সম্পূর্ণভাবে পেশাদারদের নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়োগ থাকবে না—সব জায়গায় পেশাদার মানুষ থাকবে।” তবে যোগ্য ও দক্ষ পেশাদার খুঁজে পাওয়া কঠিন বলেও তিনি মন্তব্য করেন।

গত দেড় দশকের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংকিং খাতে বড় ধরনের খেলাপি ঋণের সংকট তৈরি হয়েছে, যা দেশের রাজস্ব সক্ষমতাকে কমিয়ে দিয়েছে। এর ফলে স্বাস্থ্য ও মৌলিক অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় সংকুচিত হয়ে পড়ছে।

তিনি আরও মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করা জরুরি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: