সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব দেশ গড়ে তুলতে নাগরিকদের অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

2026-06-13T18:16:31+00:00
2026-06-13T18:19:03+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৬:১৯ পিএম
সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব দেশ গড়ে তুলতে নাগরিকদের অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্তত একটি গাছ লাগানোর অনুরোধ জানান, যাতে আগামী দিনে মানুষ আরও নির্মল পরিবেশে বসবাস করতে পারে।

এর আগে তিনি সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন।

কক্সবাজার সফরের শুরুতে প্রধানমন্ত্রী তার পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা পাতলীখালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় এক পথসভায় বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, সাম্প্রতিক বাজেটে ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহারের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি। তার মতে, সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপের বিরোধিতাকারীরাই বাজেট নিয়ে সমালোচনা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: