ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর হারানো লাগেজ ঘিরে সংঘর্ষ

অনলাইন ডেস্ক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের

2026-06-13T16:05:20+00:00
2026-06-13T16:05:20+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর হারানো লাগেজ ঘিরে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়ে বিকেল পর্যন্ত চলছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর হজ পালনের জন্য সৌদি আরব যান। হজ শেষে দেশে ফিরে আসার সময় তার একটি লাগেজ হারিয়ে যায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হজযাত্রী হারানো লাগেজের বিষয়ে জানতে আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত “কসবা হজ কাফেলা” কার্যালয়ে যান। সেখানে তাকে জানানো হয়, হারানো লাগেজের দায়িত্ব হজ এজেন্সির নয়, বিষয়টি যাত্রীর নিজের দায়িত্ব। এ নিয়ে ওই দিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে।

এরই জেরে শনিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কসবা পৌর এলাকা ও আশপাশের এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতিও চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ থামেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: