উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

অনলাইন ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

2026-06-12T20:31:15+00:00
2026-06-12T20:31:15+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রশিক্ষণ কেন্দ্রে আগুন
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩১ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা UNHCR-এর অর্থায়নে এবং এনজিও সংস্থা CNRS পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজ আমিন আরও জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, এ ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: