২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।আক্রান্ত হয়েছে আরও ১৭ জন। এ নিয়ে জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত

2026-06-12T19:49:30+00:00
2026-06-12T19:49:30+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আক্রান্ত হয়েছে আরও ১৭ জন। এ নিয়ে জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪ হাজার ৩১ জনে। তবে আজ কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত মারা গেছে ৬ জন।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৩ হাজার ৮০৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: