ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সাকিফ শামীম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

কুয়ালালাবএইড ক্যামপুরে অনুষ্ঠিত ২৭তম এশিয়াওয়ান আশিয়ান সামিটে বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং এর ব্যবস্থাপনা পরিচালক

2026-06-11T14:24:28+00:00
2026-06-11T14:24:28+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
স্বাস্থ্য
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সাকিফ শামীম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
কুয়ালালাবএইড ক্যামপুরে অনুষ্ঠিত ২৭তম এশিয়াওয়ান আশিয়ান সামিটে বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

মালয়েশিয়ার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালকে ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং সাকিফ শামীমকে ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (URS) এবং এশিয়াওয়ান ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপ ও মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

আয়োজকরা জানান, এশিয়া, আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন খাতের প্রতিষ্ঠান ও নেতৃত্বের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে এই পুরস্কার নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল দীর্ঘদিন ধরে বাংলাদেশে উন্নতমানের সমন্বিত ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক দল এবং আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় সাকিফ শামীম বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি ল্যাবএইড পরিবারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, দেশের মধ্যেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করা এবং রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কমানোই তাদের প্রধান লক্ষ্য।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: