হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো

2026-06-10T17:13:38+00:00
2026-06-10T17:13:38+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:১৩ পিএম 
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমের গত ৮৭ দিনে হামে ও এর উপসর্গে মোট ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮৭ দিনে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন। এর মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন।

সব মিলিয়ে গত ৮৭ দিনে দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: