হার্টের রিংয়ের দাম ৪৮ হাজার টাকা পর্যন্ত কমালো সরকার

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেশিরভাগ রিংয়ের দাম

2026-06-10T18:54:10+00:00
2026-06-10T19:05:28+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
স্বাস্থ্য
হার্টের রিংয়ের দাম ৪৮ হাজার টাকা পর্যন্ত কমালো সরকার
অনলাইন ডেস্ক
বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:০৫ পিএম
সংগৃহীত ছবি
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেশিরভাগ রিংয়ের দাম পূর্বের তুলনায় ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানের যুক্তিসংগত মুনাফা বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই মূল্য পুনর্নির্ধারণ কার্যকর করা হয়েছে। নতুন দাম অবিলম্বে কার্যকর হবে।

নতুন তালিকায় মোট ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের হার্টের রিংয়ের পূর্ববর্তী ও নতুন মূল্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বেশিরভাগ স্টেন্টের দাম ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বর্তমানে বাজারে স্টেন্টের দাম সর্বনিম্ন প্রায় ১৪ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

হাসপাতালগুলোর জন্য ৪টি নির্দেশনা

নতুন নির্দেশনায় দেশের সব কার্ডিয়াক চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে—

স্টেন্টের হালনাগাদ মূল্য তালিকা হাসপাতালের নোটিশ বোর্ডে সবার জন্য দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে স্টেন্ট ক্রয়-বিক্রয় করতে হবে; এটি কোনোভাবেই চিকিৎসা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না।

স্টেন্টের নাম, মূল্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্যসহ রোগীকে পৃথক ক্যাশমেমো দিতে হবে।

অস্ত্রোপচারের পর ব্যবহৃত স্টেন্টের খালি প্যাকেট রোগীকে অবশ্যই সরবরাহ করতে হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, দেশের সব কার্ডিয়াক হাসপাতালে স্টেন্ট সরবরাহ ও নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

আমদানি উৎস

বাংলাদেশে ব্যবহৃত হার্টের রিং সাধারণত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড উল্লেখযোগ্য। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকেও স্টেন্ট আমদানি করা হয়।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: