এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর

2026-06-08T16:39:09+00:00
2026-06-08T16:40:39+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
স্বাস্থ্য
এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি
হাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৬২৮–এ দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে আট শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯২। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। তাদের মধ্যে ৩৪৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (২২১) ও বরিশাল (১৩৪)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জনের। এ ছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: