হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২

2026-06-06T16:28:45+00:00
2026-06-06T16:28:45+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন শিশু। আক্রান্তদের বেশির ভাগই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম–সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ঢাকায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯১ জন শিশু হামে আক্রান্ত হওয়ার পর মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়কালে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৭ হাজার ৭৯১ জন শিশুর শরীরে। এদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন শিশু।

এছাড়া, এ সময়ের মধ্যে দেশে ৯ হাজার ৬২০ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: