হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা

2026-09-02T10:51:47+00:00
2026-09-02T10:51:47+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ এএম 
সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।

হাসপাতালের ক্যাশ অ্যাকাউন্টস অফিসার তানভীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মন্ত্রী হাসপাতালে ভর্তি হন। তাঁর হৃদ্‌যন্ত্রে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় জরুরি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টুকু ভাইরাল ফ্লুতে আক্রান্ত হয়েছেন। গত দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। অসুস্থতার কারণে সোমবার ও মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারেননি।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে রয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।



Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: