সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআই’র মৃত্যু

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।মৃত এসআইয়ের নাম জীবন রহমান (৪৫)।

2026-06-10T20:30:38+00:00
2026-06-10T20:30:38+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআই’র মৃত্যু
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩০ পিএম 
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে মারা যাওয়া জীবন রহমান (ছবি ইনসেটে)।
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

মৃত এসআইয়ের নাম জীবন রহমান (৪৫)। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার ঢাকা অঞ্চলে।

জানা যায়, গত সোমবার বিকেলে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের অনুশীলন চলছিল। এ সময় দৌড়ানোর মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবন রহমান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রশিক্ষণের সময় তিনি মাঠে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, মরদেহ পরিবারের সদস্যরা উপস্থিত হলে তাদের কাছে হস্তান্তর করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: