দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়ন কর্মসূচি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

সারাদেশ

দুর্গম পার্বত্য এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কারবারি পাড়া, কাতালমনি

2026-06-09T20:41:02+00:00
2026-06-09T20:41:02+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উন্নয়ন কর্মসূচি
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৪১ পিএম 
ছবি ভোরের ডাক
দুর্গম পার্বত্য এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কারবারি পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

গত রবিবার, ৭ জুন থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৩ জুন শনিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে। সপ্তাহব্যাপী এই উদ্যোগে স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান এবং সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইসঙ্গে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রীও বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের আওতাধীন মাটিরাঙ্গা উপজেলা এবং খাগড়াছড়ি জেলা-এর বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: