ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়

অনলাইন ডেস্ক

জাতীয়

ইসলামী ব্যাংক ও তার ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ এবং সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে

2026-06-09T20:13:35+00:00
2026-06-09T20:52:11+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক ও তার ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ এবং সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এক মন্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়—যা সংসদে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে আবদুর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এর জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় টেনে ব্যাখ্যা করা সমীচীন নয়।

তিনি আরও বলেন, ব্যাংকের বৈধ গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং প্রচলিত আইন অনুযায়ী মালিকানা ও পরিচালনা প্রক্রিয়া চলবে। একই সঙ্গে অভিযোগ করেন, ‘পর্দার আড়ালে থেকে’ ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় পর্ষদ পুনর্গঠন বা অব্যাহতি দিতে পারে। প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমে আপত্তি তোলা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে দুর্নীতি ও ঋণ অনিয়মের অভিযোগ তুলে নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ নিয়েও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

এর আগে সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় আসে, যেখানে অতীতের ঋণ কেলেঙ্কারি ও মালিকানা পরিবর্তন নিয়ে নানা অভিযোগ তোলা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির কিছু গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পরিবর্তনের বিরোধিতা করে আসছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: