যশোরের বেনাপোল চেকপোস্টে বিজিবির উদ্যোগে এবং জেলা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রায় ১৩০ ফুট উচ্চতার একটি বিশাল বাংলাদেশ জাতীয় পতাকা স্থাপনের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছে।
প্রকল্পের অংশ হিসেবে পতাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিশাল খুঁটি ও অন্যান্য অবকাঠামোগত কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়। এতে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
তবে পতাকা উত্তোলনের চূড়ান্ত পর্যায়ে এসে হঠাৎ জটিলতা দেখা দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পতাকা উত্তোলনের সময় ভারতীয় পক্ষ থেকে পতাকা না টাঙানোর বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।
এ ঘটনায় বর্তমানে বিষয়টি কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমাধানের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে আপাতত পতাকা উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।