ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা বন্ধ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানিয়েছে ইরান

2026-06-08T21:04:56+00:00
2026-06-08T21:14:10+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা বন্ধ করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

ইসরাইলের একজন ঊর্ধতন কর্মকর্তা চ্যানেল-১২’কে বলেছেন, ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরাইল আপাতত ইরানে সামরিক হামলা বন্ধ রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একইসঙ্গে ইসরাইল হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি তেল আবিবসহ কোনো ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় তাহলে বৈরুতকে লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড সোমবার (৮ জুন) এই তথ্য জানায়।

খাতাম আল-আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়েছে ইসরাইলের বিরুদ্ধে সর্বশেষ এই হামলা চালিয়েছে।
এ ছাড়া বিবৃতিতে সর্তক করে বলা হয়েছে, ভবিষ্যতে যেকোনো ধরনের হামলার কড়া জবাব দেওয়া হবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: