শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার

2026-06-08T17:11:02+00:00
2026-06-08T17:11:16+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার
শার্শা (যশোর) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৫:১১ পিএম
ছবি : ভোরের ডাক
যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৭ জুন) রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান ফিরোজ আহম্মেদ টিংকু শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।



  বিষয়:   যশোর  আওয়ামী লীগ নেতা  সাবেক ইউপি চেয়ারম্যান 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: