জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয় জনতা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও দিন-রাত পাহারায় অংশ নিয়ে সহযোগিতা

2026-06-08T14:42:31+00:00
2026-06-08T14:42:31+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয় জনতা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৪২ পিএম 
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও পাহারায় অংশ নিয়ে সহযোগিতা করছেন।
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও দিন-রাত পাহারায় অংশ নিয়ে সহযোগিতা করছেন।

রবিবার রাতে জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশইন প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাতভর পাহারা দেয় বিজিবি। 

জানা গেছে, গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তায় কিছু লোককে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে জামালপুর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।

এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে. কে. সেলিম মিয়ার উদ্যোগে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হয়। পরে গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে রাতভর সীমান্ত এলাকায় পাহারায় অংশ নেন।

পার রামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে. কে. সেলিম মিয়া বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এলাকাবাসী, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে আমরা রাতভর সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছি। যাতে কোনোভাবেই অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। যেখানে পুশইনের চেষ্টা হচ্ছে, সেখানে বিজিবির সঙ্গে স্থানীয়রাও তা প্রতিহত করতে সহযোগিতা করছেন।

স্থানীয়রা জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা ঠেকাতে তারা সর্বদা সতর্ক রয়েছেন।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে এলাকাবাসী সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও জনসচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: