মাদক কারবারীদের গ্রাম ছাড়তে একদিনের আল্টিমেটাম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাড়িয়ারমাঠ গ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে পাঁচজন চিহ্নিত মাদক কারবারীকে একদিনের মধ্যে এলাকা ছাড়ার

2026-06-06T18:14:02+00:00
2026-06-06T18:14:02+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
মাদক কারবারীদের গ্রাম ছাড়তে একদিনের আল্টিমেটাম
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:১৪ পিএম 
ছবি : ভোরের ডাক
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাড়িয়ারমাঠ গ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে পাঁচজন চিহ্নিত মাদক কারবারীকে একদিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন গ্রামবাসী।

শনিবার (৬ জুন) সকালে সাবেক কাউন্সিলর শাহেব আলী মাতুব্বরের নেতৃত্বে শত শত গ্রামবাসী মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা মাদক কারবারীদের বাড়িতে গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়ারমাঠ গ্রামের মো. মন্টু মিয়া, আব্দুল বাকি, আজিজুলসহ পাঁচজনকে চিহ্নিত মাদক কারবারী হিসেবে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময় গ্রামবাসীরা মাদকের বিরুদ্ধে বিক্ষোভও করেন।

মাদক কারবারী হিসেবে অভিযুক্ত মন্টু মিয়ার মা হাসি বেগম বলেন, ছেলের কর্মকাণ্ডের দায় তিনি নিতে চান না।

সাবেক কাউন্সিলর শাহেব আলী মাতুব্বর বলেন, ‘মাদক ব্যবসায় জড়িয়ে কিছু ব্যক্তি এলাকার শিশু-কিশোর, ছাত্র ও যুবসমাজকে বিপথগামী করছে। তাদের বিরুদ্ধে একাধিকবার আইনগত ব্যবস্থা নেওয়া হলেও তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, ভবিষ্যতে তাদের সমাজে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে।’

এদিকে, পার্শ্ববর্তী কয়েকটি এলাকাতেও মাদকবিরোধী কর্মসূচি চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একইভাবে মানিকদহ এলাকার ব্রাহ্মণকান্দা গ্রামেও গ্রামবাসীরা মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।

স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বলে স্থানীয় নেতারা দাবি করেছেন। তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: