মব, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি নিয়ন্ত্রণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে

2026-06-06T17:51:52+00:00
2026-06-06T17:51:52+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
মব, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা আসিফ মাহমুদের
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৫১ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি নিয়ন্ত্রণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার মাত্র তিন মাসের মধ্যেই অজনপ্রিয় হয়ে পড়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জেলায় সরকারদলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে জনগণের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, যে অবস্থায় পৌঁছাতে আওয়ামী লীগের দীর্ঘ সময় লেগেছিল, বিএনপি সরকার অল্প সময়েই সেই অবস্থায় পৌঁছে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের পরও ধর্ষণ, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনা কমেনি। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি দাবি করেন, গত মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং তাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দায়িত্ব গ্রহণের সময় মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তাঁর অভিযোগ, মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে।

দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে, যা জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

নিজের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে এবং হাসনাত আবদুল্লাহ জড়িয়ে ২৫ কোটি টাকা গ্রহণের যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। তাঁর দাবি, ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করা হয়নি; উন্নয়ন বরাদ্দ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তারিকুল ইসলাম, নাভিদ নওরোজ শাহ এবং জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: