ঝিনাইদহে জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতে ইসলামীর প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।শুক্রবার (৫

2026-06-05T20:49:04+00:00
2026-06-05T20:51:16+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতে ইসলামীর প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। 

অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে রয়েছে। সেই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

নবযোগদানকারীদের একজন বলেন, দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


  বিষয়:   ঝিনাইদহ  বিএনপি  জামায়াত  নেতাকর্মী  যোগদান 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: