ধর্মপাশায় পুলিশের অভিযানে ১৬৭৫ পিস ইয়াবাসহ আটক ৫

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবাসহ ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে

2026-06-05T15:49:02+00:00
2026-06-05T15:49:02+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ধর্মপাশায় পুলিশের অভিযানে ১৬৭৫ পিস ইয়াবাসহ আটক ৫
ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের  হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবাসহ ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর (৩৬) ওমর ফারুক (২৮) সজীব আহমেদ মোমিন (২০) তাদের পিতা দিলু মিয়া ওরফে দেলোয়ার, তোফাজ্জল হোসেন বকুল ওরফে বকুল মিয়া (৪৫) পিতা মৃত আবু তাহের, সাং- হলিদাকান্দা গ্রাম এবং আতিকুর রহমান (২৬) পিতা রশিদ মিয়া, সাং- কেশবপুর  থানা- ধর্মপাশা।

ধর্মপাশা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবা এবং ইয়াবার সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয় ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একটি চক্র দীর্ঘদিন ধরে ধর্মপাশা,পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ ও বারহাট্টা সহ আশপাশের বিভিন্ন এলাকায়  গোপনে বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। পুলিশও এ চক্রটিকে অবৈধ মালামালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার (৪ ই জুন) আনুমানিক রাত ১০ টার দিকে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ১,৬৭৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ৫ মাদক কারবারিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতের সোপর্দ করা হবে। 



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: