শূন্যরেখায় সতর্কতামূলক মাইকিং বিজিবির

অনলাইন ডেস্ক

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত

2026-06-04T19:20:51+00:00
2026-06-04T19:20:51+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা
শূন্যরেখায় সতর্কতামূলক মাইকিং বিজিবির
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সীমান্তজুড়ে এ মাইকিং চালানো হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সীমান্তের শূন্যরেখা ও আশপাশে না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।

এর আগে বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ-ইনের চেষ্টায় থাকা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের ভারতীয় সীমান্তের আশরাফপুর ক্যাম্প থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পুশ-ব্যাকের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে দুপুর ১২টার দিকে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ফলে সীমান্তের উভয় পাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: