পল্লবীর ফ্ল্যাটে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর পল্লবীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিনা আফরোজ (৫৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে

2026-06-04T15:50:02+00:00
2026-06-04T15:50:02+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
পল্লবীর ফ্ল্যাটে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৫০ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিনা আফরোজ (৫৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মারা যান তিনি । জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার সেকশন-৬ এর ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী। পারিবারিক কলহের কারণে তিনি পৈতৃক বাসায় থাকতেন বলে জানা গেছে। তার আরেক বোন ওই ভবনের চার তলায় থাকতেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
 
সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম-সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: