ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের মানববন্ধন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ ঘটিকায় শিবচর

2026-06-04T15:29:14+00:00
2026-06-04T15:29:14+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের মানববন্ধন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ ঘটিকায় শিবচর টিএনটি মোড়ে অবস্থিত ইসলামি ব্যাংক শিবচর শাখার  মূল গেইটে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যাংকের গ্রাহক ও স্থানীয় সাধারণ মানুষ।

শিবচর বাজার ব্যাবশায়ী নেতা জাহাঙ্গীর খানের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী পালন করেন, এসম অন্যান দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহজাহান, শিক্ষক নেতা লিয়াকত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়া সহ ব্যাংকের গ্রাহক গন।

 মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাদের দাবি তুলে ধরেন।বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, গ্রাহকসেবায় অবনতি এবং আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। এসব কারণে তারা ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে  চেয়াম্যান কে বহিস্দাকারের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীরা ব্যাংকের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: