বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

বাকেরগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।বুধবার (৩

2026-06-03T18:23:36+00:00
2026-06-03T18:23:36+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:২৩ পিএম 
সংগৃহীত ছবি
বাকেরগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) বেলা ১১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এঅর্থ বিতরণ করা হয়। 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। 
এ সময় অন্যান্যদের মধ্যে  আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) সহ উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, বর্তমান  সরকার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে এবং তারই অংশ হিসাবে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের ৫০০ জন দুস্থঃ ও অসহায় পরিবারের মাঝে জন প্রতি ২০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা  বিতরণ করা হয়।  শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: