অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

রাজনীতি

দেশে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

2026-06-03T15:59:23+00:00
2026-06-03T15:59:23+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি জনগণকে বিভ্রান্ত করে অস্থির পরিবেশ তৈরি করতে না পারে।

বুধবার (০৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে দেশ গঠনের যে উদ্যোগ চলছে, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিভ্রান্তি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।

বাংলাদেশের আন্তর্জাতিক অর্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দেশের নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। এর মাধ্যমে আগামী এক বছর বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ পরিসরে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে ধাপে ধাপে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণদের সচেতন করতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: