দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চেয়ে রাঙামাটিতে আবারও অবরোধ

অনলাইন ডেস্ক

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন বিএনপির

2026-06-02T20:14:04+00:00
2026-06-02T20:14:04+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চেয়ে রাঙামাটিতে আবারও অবরোধ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১৪ পিএম 
রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ সন্ধ্যায়
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা। তাঁরা সড়ক অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সমাবেশের আগে কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ গেট, টিটিসি, কল্যাণপুর হয়ে কেকে রায় সড়ক প্রদক্ষিণ করে কলেজগেটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ষড়যন্ত্রমূলক পদত্যাগ বাতিল কর’ স্লোগান দিয়ে কলেজগেট সড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া বলেন, ‘দীপেন দেওয়ানের বিষয়টি পুনর্বিবেচনা করে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন জানাই। কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্রে দীপেন দেওয়ানের কিছু হলে রাঙামাটিবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে। এর দায়দায়িত্ব ষড়যন্ত্রকারীদের পাশাপাশি প্রশাসনকেও নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, জেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, জেলা বিএনপির সদস্য সাবের হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাদের আলী প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার ১ জুন দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার কাঁঠালতলীতে এবং আজ মঙ্গলবার কলেজ গেটে টানা দুই দিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: