মালদ্বীপে শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিক আহত, আইসিইউতে চিকিৎসাধীন

অনলাইন ডেস্ক

প্রবাস

মালদ্বীপে এক শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে মো. মজিবুর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির থিনাধু

2026-06-02T13:22:14+00:00
2026-06-02T13:22:14+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
মালদ্বীপে শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিক আহত, আইসিইউতে চিকিৎসাধীন
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২২ পিএম 
সংগৃহীত ছবি
মালদ্বীপে এক শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে মো. মজিবুর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির থিনাধু দ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত মো. মজিবুর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে থিনাধু দ্বীপে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই শ্রীলঙ্কান নাগরিক ধারালো অস্ত্র দিয়ে মজিবুরকে ছুরিকাঘাত করে। হামলার পর স্থানীয় প্রবাসীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ থিনাধু দ্বীপের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে মজিবুরের শরীরে গুরুতর জখম হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে হামলার পর অভিযুক্ত শ্রীলঙ্কান নাগরিকের বিরুদ্ধে স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না-এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই ঘটনার খবর এলাকায় পৌঁছালে মজিবুরের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও মালদ্বীপ প্রবাসীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।



  বিষয়:   মালদ্বীপ  শ্রীলঙ্কা  নাগরিক  ছুরিকাঘাত  বাংলাদেশি  প্রবাসী  শ্রমিক  গুরুত  বর্তমান  দেশ  দ্বীপ  হাসপাতাল  চিকিৎসা  অবস্থা  আহত  কুমিল্লা  জেলা  উপজেলা  ইউনিয়ন  বাসিন্দা 


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: