রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটিতে একটি ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত

2026-06-02T11:16:30+00:00
2026-06-02T11:16:30+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
রাঙামাটিতে বাসা থেকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:১৬ এএম 
সংগৃহীত ছবি
রাঙামাটিতে একটি ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাজেদুল হক রাঙামাটি কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।

পুলিশ জানায়, তিনি একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার রাতে বাসার একটি কক্ষে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



  বিষয়:   রাঙামাটি  পুলিশ  ঝুলন্ত  কর্মরত  প্রাথমিক  আত্মহত্যা  ভারপ্রাপ্ত  আইন  প্রক্রিয়া 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: