টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু

2026-06-01T13:52:05+00:00
2026-06-01T13:52:46+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুর প্রতিবেদক
সোমবার, ১ জুন, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এ সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিল। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে।

তিনি আরও জানান, বন্দরে প্রবেশ করা ট্রাক থেকে পণ্য খালাসের কাজ চলছে। পরে দেশীয় ট্রাকে পণ্য লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। ফলে বন্দরে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। সোমবারও যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

দীর্ঘ ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতে আবারও কর্মব্যস্ততা ফিরে এসেছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: