মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের

2026-05-31T19:41:27+00:00
2026-05-31T19:41:27+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পাঁচটি চোরাই মোটরসাইকেল।

রবিবার (৩১ মে) ভোররাতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য পলাশ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পলাশ মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

পুলিশ সুপার ব্রিফিং জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোটরসাইকেল চুরি প্রতিরোধ পুলিশ ও সিসিআইসি’র যৌথ একটি দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালায়। এসময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামারের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রের আরও কয়েকজন সদস্য বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে। তারা মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং চোরাই মোটরসাইকেল সরবরাহের কাজে জড়িত। গ্রেপ্তারকৃত পলাশ চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার জানিয়েছে, পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং চক্রটির সম্পূর্ণ নেটওয়ার্ক শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। খুন, ডাকাতি, মাদক, অনলাইন প্রতারণা ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে পুলিশ।

এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করছে মাগুরা জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: