মাদক ও মোবাইল আসক্তি রোধে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ।রবিবার

2026-05-31T14:58:58+00:00
2026-05-31T14:58:58+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদক ও মোবাইল আসক্তি রোধে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
রোববার, ৩১ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ।

রবিবার (৩১ মে) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে একাডেমি কাপের চ্যাম্পিয়ন টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানদের যদি স্কুলের বাইরে ৪ থেকে ৫ ঘণ্টা মোবাইল থেকে দূরে রাখা যায়, তাহলে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকেও তাদের রক্ষা করা সম্ভব হবে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই দেশের জন্য সেরা খেলোয়াড় তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য আমি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। তাদের এই সাফল্য প্রমাণ করে উত্তরাঞ্চলের তরুণরা ক্রীড়াবান্ধব। এ অঞ্চলে ফুটবলের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরেজা ফেরদৌস চিন্ময়, টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল এবং পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী একাডেমির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করেন এবং তাদের উৎসাহ দিতে নগদ ২০ হাজার টাকা অনুদান দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: