আফগানিস্তানে ট্রাক উল্টে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী ট্রাক উল্টে গিয়ে ২২ জন নিহত হয়েছেন। আহত হন ৩৬ জন।শনিবার (৩০ মে) পূর্ব আফগানিস্তানের লঘমান

2026-05-31T11:03:17+00:00
2026-05-31T11:03:17+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানে ট্রাক উল্টে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩১ মে, ২০২৬, ১১:০৩ এএম 
সংগৃহীত ছবি
আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী ট্রাক উল্টে গিয়ে ২২ জন নিহত হয়েছেন। আহত হন ৩৬ জন।

শনিবার (৩০ মে) পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স

প্রাদেশিক পুলিশ দপ্তর জানায়, কাবুলগামী ট্রাকটি পূর্বাঞ্চলের প্রদেশগুলোর সঙ্গে সংযোগকারী মহাসড়কে কারঘাই জেলার সুরখাকান পার হচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে উল্টে পড়ে যায়।

আফগান স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১০ শিশু ও পাঁচজন নারী রয়েছেন। আহতদের  নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালকের অসাবধানতাকে দায়ী করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেপরোয়া চালক ও অতিরিক্ত যাত্রী বহন-সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: