ঈদের দিন গোপালগঞ্জের সড়ক কেড়ে নিল ৫ প্রাণ

অনলাইন ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রাম এলাকায়

2026-05-28T15:54:11+00:00
2026-05-28T15:54:11+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ঈদের দিন গোপালগঞ্জের সড়ক কেড়ে নিল ৫ প্রাণ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রাম এলাকায় দোলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছেন।

পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: