টুংটাং শব্দে মুখরিত সাতকানিয়ার কামারপল্লী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কামারপল্লীগুলোতে এখন চলছে ব্যস্ততম সময়। আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। তাই

2026-05-25T12:16:51+00:00
2026-05-25T12:16:51+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
টুংটাং শব্দে মুখরিত সাতকানিয়ার কামারপল্লী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:১৬ পিএম 
টুংটাং শব্দে মুখরিত সাতকানিয়ার কামারপল্লী
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কামারপল্লীগুলোতে এখন চলছে ব্যস্ততম সময়। আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। তাই সকাল থেকে রাত পর্যন্ত আগুনের তাপে লোহা পিটিয়ে দা, ছুরি, বটি ও চাপাতি তৈরিতে নিরলস কাজ করছেন কামাররা। টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে সাতকানিয়ার কেরানী হাট ঢেমশা রোড সহ বিভিন্ন কামারপল্লী।

শুধু নতুন সরঞ্জাম তৈরিই নয়, কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত পুরাতন দা-বটি, চাকু ও চাপাতি শান দেওয়া এবং মেরামতের কাজও চলছে পুরোদমে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে দিন দিন। কেউ নতুন সরঞ্জাম কিনছেন, আবার কেউ পুরাতন জিনিসপত্র ঠিকঠাক করে নিচ্ছেন কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে।

কামাররা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার কাজের চাপ অনেক বেশি। ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই প্রচুর অর্ডার পাচ্ছেন তারা। এতে করে কামারপল্লীতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।কেরানী হাট ঢেমশা রোডের ব্যবসায়ী বাবুল কর্মকার  জানান, গত বছরের তুলনায় এবার অনেক বেশি কাজ হচ্ছে। আগে ঈদের দু-একদিন আগে চাপ বাড়তো, কিন্তু এবার দেড় সপ্তাহ আগেই অর্ডার সামলাতে হিমশিম খেতে হচ্ছে। মানুষ শুধু নতুন দা-বটি কিনছে না, পুরোনোগুলোও শান ও মেরামত করাচ্ছে।

তিনি আরও বলেন, কাঁচামালের দাম তুলনামূলক স্থিতিশীল থাকায় সরঞ্জামের দামও খুব বেশি বাড়েনি। বর্তমানে প্রতি টিন কয়লা ৬০ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। মাংস কাটার দা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, বড় চাকু ৫০০ থেকে ৬০০ টাকা, ছোট চাকু ৫০ থেকে ৬০ টাকা এবং বটি ৩০০ থেকে ৩৫০ টাকায়।

এদিকে ক্রেতারাও কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। হুমায়ুন কবির নামে এক ক্রেতা বলেন, কোরবানির পশু কেনা হয়ে গেছে। এখন জবাই ও মাংস কাটার সরঞ্জাম কিনতে এসেছি। দাম গত বছরের মতোই আছে, তাই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছি।আরো কয়েকজন ক্রেতা জানান, বাড়িতে থাকা পুরাতন চাকু-বটি মেরামতের পাশাপাশি নতুন সরঞ্জামও কিনছেন তারা। তাদের মতে, বাজারে দামের তেমন পরিবর্তন না থাকায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তিতে রয়েছেন।

স্থানীয়দের মতে, কোরবানির ঈদ ঘিরে প্রতিবছরই সাতকানিয়ায় কামারপল্লীতে কাজের চাপ বাড়ে। তবে এবার আগেভাগেই বেচাকেনা ও অর্ডার বৃদ্ধি পাওয়ায় কামারদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। আগুনের ঝলকানি আর লোহা পেটানোর শব্দে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে সাতকানিয়ার কামারশিল্প।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: