নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৪ কেজির কোরাল, বিক্রি ৩১ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই মাছটি

2026-05-24T18:07:19+00:00
2026-05-24T18:08:26+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৪ কেজির কোরাল, বিক্রি ৩১ হাজার টাকায়
অনলাইন ডেস্ক
রোববার, ২৪ মে, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৬:০৮ পিএম
২৪ কেজি ওজনের কোরাল মাছ। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা যায়। পরে মাছটি কেটে বিক্রি করা হয়েছে ৩১ হাজার ২০০ টাকায়।

রবিবার (২৪ মে) সকালে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরে নির্মিত ট্রানজিট জেটিঘাট এলাকায় মাছটি ধরেন স্থানীয় চৌধুরীপাড়ার জেলে মোহাম্মদ হাসান (৩৪)।

মোহাম্মদ হাসান বলেন, সকাল সাতটার দিকে তিনি জেটিঘাট–সংলগ্ন নাফ নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। পরে রশি টেনে দেখতে পান, বড় একটি মাছ ধরা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তিনি মাছটি ওপরে তুলতে সক্ষম হন। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৪ কেজি।

মোহাম্মদ হাসান আরও বলেন, দুপুরে মাছটি টেকনাফ বাজারে নিয়ে গেলে ক্রেতাদের ভিড় জমে যায়। সাধারণ সময়ে কোরাল মাছের দাম প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা হলেও বড় হওয়ায় তিনি মাছটির দাম হাঁকেন প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা। পরে মাছটি কেটে বিক্রি করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাফর আলম বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণ বন্ধ থাকায় বাজারে মাছের সংকট চলছে। তবে কিছু জেলে নাফ নদীতে বড়শি ফেলে কোরাল, দাঁতিলা ও পোপা মাছ ধরছেন। এর আগেও কয়েকজন জেলের বড়শিতে ১০ থেকে ১৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছিল। নাফ নদীর কোরাল ও ইলিশের স্বাদও বেশ জনপ্রিয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: