স্ত্রী গিয়ে দেখলেন দোকানে পড়ে আছে স্বামীর রক্তাক্ত লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৩ মে) রাত

2026-05-24T15:38:30+00:00
2026-05-24T15:38:30+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
স্ত্রী গিয়ে দেখলেন দোকানে পড়ে আছে স্বামীর রক্তাক্ত লাশ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৩৮ পিএম 
রফিকুল ইসলাম মুন্সি
নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলসের মালামালের ব্যবসা করতেন।

নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সীর স্ত্রীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান।

সেখানে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে তিনি তার স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া ঘটনাটি তদন্তে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে কাজ করছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি নিহতের স্বজনরা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


  বিষয়:   স্ত্রী  দোকানে পড়ে আছে  স্বামীর রক্তাক্ত লাশ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: